Bangladesh Army (@BDArmyOfficial) header
Bangladesh Army (@BDArmyOfficial) profile picture

“In War and Peace, We are Everywhere for the Country” “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে” Official X Account of BANGLADESH ARMY.

Bangladesh
Joined April 2025
Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)Photo by Bangladesh Army (@BDArmyOfficial)
বিজ্ঞপ্তি: ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের জন্য বিশেষ সুযোগ #JoinBangladeshArmy #98thLongCourse #ServeTheNation #BangladeshArmy
1
1
7
675
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ (সোমবার): আজ ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা (Her Royal Highness, The Duchess of Edinburgh) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, অর্জন ও ত্যাগ সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি বিপসটের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেশনে অংশগ্রহণ করেন। পাশাপাশি, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী ও মোতায়েনের জন্য প্রস্তুতরত নারী ও পুরুষ শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিপসটের প্রশিক্ষণের মান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি বিপসট অফিসার্স মেস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ, স্মারক উপহার বিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। The Duchess of Edinburgh Visits Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) Dhaka, 09 November 2026 (Monday): Today Her Royal Highness The Duchess of Edinburgh, a member of the British Royal Family, visited Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) at Rajendrapur Cantonment. During her visit, she was briefed on Bangladesh's contributions, achievements and sacrifices in United Nations peacekeeping operations. She also observed ongoing training activities at BIPSOT and attended a session on Women, Peace and Security. In addition, she interacted with male and female peacekeepers who have served in UN peacekeeping missions, as well as those preparing for deployment. The Duchess highly appreciated the quality of training at BIPSOT and the contributions of Bangladeshi peacekeepers to global peace. She also emphasised the importance of continued cooperation between Bangladesh and the United Kingdom in peacekeeping activities. Towards the end of her visit, she planted a sapling at the BIPSOT Officers' Mess premises, exchanged commemorative gifts and signed the visitors' book.
3
14
83
3,102
সংবাদ বিজ্ঞপ্তি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক 'প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান' পরিদর্শন ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ (সোমবার): আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত 'প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান' পরিদর্শন করেন। প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানের ও সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এ সময় প্রয়াসের শিক্ষার্থীরা ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি। পরিদর্শনের শুরুতে ডা. জোবায়দা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবহিত করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন। এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে উল্লেখ করেন। এ জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
5
6
45
2,413
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত এফডিএমএন ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ (রবিবার): আজ বাংলাদেশ সেনাবাহিনী এবং এপিবিএন এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত নয়াপাড়া রেজিষ্টার্ড এফডিএমএন ক্যাম্পে একটি যৌথ অভিযান পরিচালনা করে। গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী এবং মানবপাচারকারী দলের মধ্যকার গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল হতে ২ টি ফাইভ স্টার পিস্তল, ৪ রাউন্ড এ্যামুনিশন এবং ৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
5
2
45
4,068
সেনাবাহিনী প্রধান কর্তৃক ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ (রবিবার): আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠানে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে, যা সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরও সুসংহত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
3
5
81
1,783
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান ঢাকা, ৭ নভেম্বর ২০২৬ (শনিবার): গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখের অভিযানের ধারাবাহিকতায় আজ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে অবস্থিত মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে আভিযানিক দল, মানবপাচারকারী দলের আস্তানাটি সম্পূর্ণরূপে ঘেরাও এবং পরবর্তীতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় কিছু সংখ্যক খালি কার্তুজসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং মানবপাচারকারী চক্রের আস্তানাটি সমূলে ধ্বংস করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
7
11
2
217
8,941
সংবাদ বিজ্ঞপ্তি টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): আজ কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মোঃ তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উক্ত অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
2
4
1
59
1,509
সংবাদ বিজ্ঞপ্তি আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): আজ আন্ত:বাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ০১ নভেম্বর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
3
1
28
1,635
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত ঢাকা, ০৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার):চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে ০৩ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আজ প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোকপাত করার পাশাপাশি পেশাগত উৎকর্ষতা বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি রেজিমেন্টের সদস্যগণের মাঝে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, পাঁচ দশকের দীর্ঘ পথচলায় আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্টিলারি সেন্টার এন্ড স্কুলের সুবর্ণজয়ন্তীতে সংশ্লিষ্ট সকল সদস্যের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উল্লেখ্য, গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখে আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয় এবং আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল কমান্ড্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
2
3
42
1,994
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টার অংশগ্রহণ ঢাকা, ০৪ নভেম্বর ২০২৬ (বুধবার): চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে ০৩ থেকে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপি আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। সম্মেলনে উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদান, গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টের গবেষণা ও নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের 'সবার আগে বাংলাদেশ' নীতির আলোকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সততা ও শৃঙ্খলার সাথে পেশাগত দায়িত্ব পালন, অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি টেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
2
10
55
5,411
বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে কন্যাসন্তানের জন্ম দিলেন বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারী ঢাকা, ২ নভেম্বর ২০২৬ (সোমবার): বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় হাসপাতালে নেওয়ার পথে বম সম্প্রদায়ের একজন নারী নিরাপদে কন্যাসন্তানের জন্ম দেন। গতকাল সন্ধ্যায় (১ নভেম্বর ২০২৬) বান্দরবানের রুমা উপজেলার সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন এক অন্তঃসত্ত্বা বম নারী। এ সময় স্থানীয় কারবারির অনুরোধে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাঁকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তাঁর পরিবারের সদস্য ও একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন। পরবর্তীতে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #BangladeshArmy #HumanitarianAssistance #Bandarban #CHT
2
4
66
1,960
বাহরাইনের চিফ অব স্টাফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ (রবিবার): বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে বাহরাইনে গমন করেন। সফরকালে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
1
9
122
3,402
সংবাদ বিজ্ঞপ্তি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ক্যাডেট কলেজসমূহ ব্যতীত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭,২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮,০৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭,৪১০ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৩,৬১৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। সামগ্রিক পাসের হার ৯৬.৫১% এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০.৭৯%, যা নিঃসন্দেহে এক অনন্য সাফল্য। এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণের নিবিড় পরিচর্যা ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীগণের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।
3
7
67
3,609
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এইচএসসি ২০২৬ ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ হতে সর্বমোট ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪.২০%। বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানসমূহে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। ক্যাডেট কলেজসমূহের ক্যাডেটদের ধারাবাহিক সাফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যগণের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটবৃন্দের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
2
2
42
2,387
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার): পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে গত ১৩ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, শিক্ষা ও খেলাধুলাসামগ্রী বিতরণ, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন। পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
3
4
76
1,943
সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার): দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন। এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। সফরকালে, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
2
5
1
120
4,969
শ্রদ্ধাঞ্জলি: আজ বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৫তম শাহাদাত বার্ষিকী
9
11
1
157
3,701
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার): আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে দুই দিনব্যাপী (২৬-২৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি হয়েছে। এই বৈঠকে উভয় দেশের সেনাবাহিনীর প্রতিনিধিগণ অংশ নেন এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শুরুর পূর্বে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (USARPAC) স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানস্ বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে. এস. কর্ণেলিয়া সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে, যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি। এই আলোচনা পর্বে উভয় পক্ষ সামরিক সহযোগিতা জোরদার, দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। এ ধরনের বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। PRESS RELEASE SUCCESSFUL CONCLUSION OF THE BANGLADESH–UNITED STATES (US) 10TH LAND FORCES TALKS (LFT)–2026 Dhaka, 27 October 2026 (Tuesday): The Bangladesh–United States 10th Land Forces Talks (LFT)–2026 concluded successfully today in Dhaka Cantonment. During the two-day engagement (26-27 October 2026), military representatives from Bangladesh Army and the United States Army discussed key areas of mutual interest and explored opportunities for further strengthening bilateral military cooperation. Earlier, head of the US delegation Major General Giles J. S. Cornelia, Deputy Commanding General for Strategy and Plans, United States Army Pacific (USARPAC) paid a courtesy call on with the Chief of Army Staff, Bangladesh Army, General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc at Army Headquarters on 26 October 2026. The Bangladesh delegation was led by Brigadier General Syed Ashiqur Rahman, SPP, PBGM, nwc, psc, Director of Military Training Directorate, Bangladesh Army. During discussion, both sides discussed various aspects of strengthening military cooperation, enhancing efficiency and strategic partnership. Particular emphasis was placed on exchanging training, advanced technology, military equipment and expanding mutual cooperation. Both delegations also underscored the importance of coordinated preparedness and effective joint responses to natural and man-made disasters. Such meetings are expected to play an important role in strengthening military relations between the two countries and increasing capabilities in defense sector.
5
10
165
7,960