BELATED POST
শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে।
মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ। তাই আমার কাছে মহাপ্রভুর ধর্ম মানে মানবতার ধর্ম।
আমাদের রাজ্য সরকার, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে “হেরিটেজ টাউন” হিসেবে গড়ে তুলছে। পাশে মায়াপুরে ISKCON-এর পবিত্র এই তীর্থ নগরী তৈরি করতে ৭০০ একর জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।
আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।
259
YESTERDAY POST
বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা।
সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর কাছাকাছি যাওয়ার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় তিনি কারও সাথে দেখা করতেন না, একমাত্র আমাকেই তিনি প্রতিদিন দেখা করতে এবং রোগশয্যায় তাঁর কাছে যেতে অনুমতি দিয়েছিলেন।
মেয়ে মুনমুনকে তিনি বলেছিলেন যে, আমাকে তিনি পরিবারের সদস্যের মতো দেখেন। তাঁর সান্নিধ্য ও স্নেহ পাওয়ার এই দুর্লভ সৌভাগ্য আমার হয়েছিল।
মহানায়ক উত্তমকুমারকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের নায়িকার সঙ্গে এই নৈকট্য আমার মনের মণিকোঠায় চিরদিন সঞ্চিত থাকবে।
258
BELATED POST
Today, on this Constitution Day, I pay my deepest respect and tribute to the great Constitution that we have, to the great document that binds us in India.
I also pay my tribute today to the visionary framers of our Constitution, especially Dr. B. R. Ambedkar, its principal architect.
I pay my tributes particularly also to the members of the Constituent Assembly from Bengal, who played a crucial role in shaping the Constitution.
I believe, our Constitution is the backbone of our nation that masterfully weaves together the immense diversity of our cultures, languages, and communities into an integrated, federal whole.
On this sacred day, we re-affirm our commitment to the core democratic values enshrined in our Constitution and commit to vigilantly safeguard the sacred principles that define and sustain us as a nation.
Now, when democracy is at stake, when secularism is in an endangered situation, when federalism is being bulldozed, at this critical time, we must protect the valuable guidance that our Constitution provides.
86
BELATED POST
দশেরা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবরকম সাবধানতা ও সর্তকতা অবলম্বন করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করুন।
সত্য ও ন্যায় অশুভর উপর জয়যুক্ত হোক।
दशहरा के अवसर पर आप सभी को मेरी हार्दिक शुभकामनाएँ ।
सभी तरह की सावधानी और सतर्कता बरतते हुए इस पर्व को सम्पूर्णतया शान्तिपूर्ण ढंग से मनाएँ।
असत्य और अन्याय पर, सत्य और न्याय की विजय हो।
Heartiest greetings and congratulations on the auspicious occasion of Dussehra.
Let us celebrate the festival peacefully, taking all precautions and safety measures.
May truth and justice triumph over evil.
34
BELATED POST
বাংলা সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার প্রণাম।
তাঁর লেখা বিভিন্ন উপন্যাস ও অন্যান্য রচনায়, তিনি সহজ ভাষায় বাঙালি জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, সামাজিক অবিচার ও সংস্কারের চিত্র যে দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন তার তুলনা সারা বিশ্বসাহিত্যেই বিরল।
তাঁর রচিত 'শ্রীকান্ত' 'পথের দাবী', 'দত্তা', ‘গৃহদাহ', ‘দেবদাস' সহ অজস্র রচনা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং তাঁকে অমর করে রেখেছে। ভারতীয় সাহিত্য ও চলচ্চিত্র তাঁর কাছে চির ঋণী।
আমি গর্বিত, আমাদের রাজ্য সরকার এই প্রবাদপ্রতিম মানুষটির হাওড়ায় রূপনারায়ণের তীরে দেউলটি-সামতাবেড়ে -পানিত্রাস'র বাসস্থান ও হুগলির দেবানন্দপুরের জন্মভিটা - দুটোরই যথাযথ সংস্কার করেছে ও করছে। হাওড়ার দেউলটিতে, তাঁর 'হেরিটেজ' বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি। এটা দেখতে এখন অসংখ্য মানুষ আসেন। তাঁদের সুবিধার জন্য রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা সহ সবকিছু করে দেওয়া হয়েছে। এছাড়া ওখানে আমরা একটি ‘শরৎ স্মৃতি উদ্যান ও ইনফর্মেশন সেন্টার'-ও করছি। হুগলির দেবানন্দপুরে জন্মভিটে সংস্কারের জন্য আমরা ১ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করেছি, তাড়াতাড়ি কাজ শুরুও হয়ে যাবে। কিছুদিনের মধ্যে দেবানন্দপুরও রাজ্যের পর্যটন মানচিত্রে আরো উঠে আসবে।
23
BELATED POST
Today marks the anniversary of Swami Vivekananda's historic address at the World's Parliament of Religions in Chicago.
His powerful message of universal brotherhood, harmony, and acceptance continues to inspire the world. My Respectful homage to the great spiritual leader and visionary.
18
BELATED POST
As we celebrate Labor Day this year, we finally have a President who fights and delivers for the American worker every single day.
President Trump believes that American workers are the heart and soul of our economy and our national identity, which is why he’s championed an agenda that puts them first always.
For decades, the hardworking men and women of America, who built the greatest nation in world history, were sold out by selfish, greedy, shortsighted globalists who put our country on a path to economic and cultural ruin.
They hollowed out our factories and towns and betrayed the working class by shipping jobs overseas and importing millions of low-wage migrants to replace American workers.
Under President Trump, that national disgrace is over.
16
BELATED POST
‘বল বীর, চির উন্নত মম শির!’
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছেন। তাঁর ধর্মনিরপেক্ষতার আদর্শকে আমরাই বহন করে চলেছি।
তাঁর জীবন, আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরো ভালোভাবে তুলে ধরতে আমাদের সরকার অনেককিছু করেছে। তাঁর জন্মস্থান আসানসোলের কাছেই আমরা প্রতিষ্ঠা করেছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে অণ্ডালের গ্রিনফিল্ড বিমানবন্দরটির নামকরণ করেছি কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। গড়ে তোলা হয়েছে 'নজরুল তীর্থ' এবং 'পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি'। এই আকাদেমি থেকে আমরা নিয়মিত কবির ওপর গবেষণামূলক বই প্রকাশ করছি। কলকাতায় একাধিক মেট্রো স্টেশনেও আমরা তাঁর নাম জড়িয়ে নিয়েছি।
তাঁর মৃত্যুদিনে আমাদের অঙ্গীকার, রবীন্দ্র-নজরুলের বাংলা ভাষার অপমান আমরা কিছুতেই মানবো না। এর প্রতিকারের জন্য যা যা করার দরকার, আমরা করব।
11






